News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয়ের সোনাপুর টানেলের কাছে আবারও ধস, আবদ্ধ অসংখ্য পণ্য ও যাত্রীবাহী যানবাহন
Image

মেঘালয়ের সোনাপুর টানেলের কাছে আবারও ধস, আবদ্ধ অসংখ্য পণ্য ও যাত্রীবাহী যানবাহন

সোনাপুর (মেঘালয়), ১৫ জুন (হি.স.) : ২৪ ঘণ্টার মধ্যে আবারও মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়াপাহাড় জেলার সোনাপুরের বুক চিরে ধাবিত গুয়াহাটি-বরাক উপত্যকা ৬ নম্বর জাতীয় সড়কে কাদামাটির ধস নেমেছে। ফলে ঘন ঘন ধস পড়ায় দেশের অন্য অংশের সঙ্গে সড়কপথে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এবং ত্ৰিপুরা, মিজোরাম ও মণিপুরের একাংশ৷ তবে এই বিপর্যয়ে প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে সোনাপুর টানেলের সম্মুখবর্তী জাতীয় সড়কের ওপর পাহাড় থেকে জল-মিশ্রিত কাদামাটির ধস পড়ায় হাজার হাজার ভারী পণ্যবাহী লরি এবং যাত্রীবাহী ছোট ও বড় গাড়ি রাস্তার দু পাশে আটকে পড়েছে। কয়েকটি গাড়ি কাদার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বিআরও-এর জওয়ানরা কয়েকটি এসকেভেটরের সাহায্যে ওই যানবাহনগুলিকে কাদার স্তূপ থেকে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কয়েকদিন থেকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে ভূমিধসের একাধিক খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ভোরের দিকে এবং গত ২৭ মে ভোররাতে কাদামাটির ধস পড়ে জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছিল। প্ৰতিবারের মতো গতকালও বিআরও-র জওয়ানরা অক্লান্ত পরিশ্ৰম প্ৰায় আট ঘণ্টার মধ্যে সড়কটি সম্পূৰ্ণ সচল করে তুলেছিলেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু আজ বৃহস্পতিবার ভোরের দিকে আবারও ওই একই জায়গায় কাদামাটির ধস নেমে যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়৷
এদিকে পূর্ব জয়ন্তিয়াপাহাড় জেলার অন্তৰ্গত উমকিয়াং এবং লুমশ্নং পুলিশ ৬ নম্বর জাতীয় সড়কের সোনাপুর থেকে রাতাছড়া পর্যন্ত গাড়িঘোড়া চালানোর সময় চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Releated Posts

মণিপুরে ছয় জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি

ইম্ফল, ১৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে…

ByByNews Desk Aug 13, 2026

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top