News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষেভার্সিটি-র মাসাধিককাল ব্যাপী কর্মসূচি
Image

আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষেভার্সিটি-র মাসাধিককাল ব্যাপী কর্মসূচি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন।। আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বেশ কিছু কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। শুরু হয়েছে ১৮ মে থেকে। চলবে ২১ জুন পর্যন্ত। মাসাধিককাল ব্যাপী এই যোগা কর্মসূচির মূল উদ্যোক্তা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। কো-অর্ডিনেটরের ভূমিকায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড: সঞ্জীব কুমার ভৌমিক। ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর প্রশান্ত কুমার দাস এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আরও উল্লেখ করেছেন, ১৮ মে থেকে ২০ জুন পর্যন্ত অনলাইন এবং অফলাইনের মাধ্যমে যোগা এবং যৌগিক বিজ্ঞান বিষয়ে লেকচার প্রদান করা হচ্ছে। ৮ জুন থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে সামার যোগা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় হয়েছে আজ। আগামীকাল হবে আন্ত: কলেজ যোগাসন প্রতিযোগিতা। যোগা, হেলথ এবং হ্যাপিনেস নিয়ে দুদিনের ন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ জুন। ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবসে সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত সময়ে যোগা প্রটোকল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। যোগা বিষয়ক এ ধরনের বৃহত্তর কর্মকাণ্ডে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top