News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজনৈতিক হয়রানি ছাড়া আর কিছুই নয়, সেন্থিলকে গ্রেফতারের তীব্র নিন্দা করে মন্তব্য খাড়গের
Image

রাজনৈতিক হয়রানি ছাড়া আর কিছুই নয়, সেন্থিলকে গ্রেফতারের তীব্র নিন্দা করে মন্তব্য খাড়গের

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেফতারের তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির মতে, সেন্থিলের গ্রেফতারি রাজনৈতিক হয়রানি ছাড়া আর কিছুই নয়। তিনি কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেছেন। প্রসঙ্গত, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার গভীর রাতে তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছে ইডি। এরপর অবশ্য তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর গ্রেফতারির প্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছে তামিলনাড়ু রাজনীতি।

এ বিষয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সকালে এক বিবৃতিতে খাড়গে জানান, “এটা বিরোধীদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের রাজনৈতিক হয়রানি ও প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। বিরোধী দলে আমরা কেউই এই ধরনের নির্লজ্জ পদক্ষেপে ভয় পাব না।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top