News Flash

Image

ঘুষের টাকার নিয়ে দুৰ্নীতি দমনের হাতে ধৃত নাজিরা রাজস্ব সার্কলের লাটমণ্ডল

নাজিরা (অসম), ১৪ জুন (হি.স.) : ঘুষের টাকার নিতে গিয়ে দুৰ্নীতি দমনের কাছে হাতেনাতে ধরা পড়েছেন শিবসাগর জেলার অন্তর্গত নাজিরা রাজস্ব সার্কলের লাটমণ্ডল দিগন্ত বরুয়া।

জানা গেছে, সম্প্রতি নাজিরা রাজস্ব সার্কলের অভয়পুরীয়া খণ্ড এলাকার বাসিন্দা জনৈক ব্যক্তির তাঁর ম্যাদি জমির ট্ৰেসম্যাপ এবং দাগ নম্বরের প্ৰমাণপত্ৰের প্ৰয়োজন হয়েছিল। তাই তিনি যাবতীয় নিয়ম মেনে এই প্রমাণপত্রের জন্য আবেদন করেছিলেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নাজিরা রাজস্ব সার্কলের অভয়পুরীয়া খণ্ডের লাটমণ্ডল দিগন্ত বরুয়া ওই ব্যক্তির কাছে দশ হাজার টাকা দাবি করে প্রায় প্রতিদিন ফোন করতেন। ফোনের পর ফোনে বীতশ্রদ্ধ হয়ে ওই ব্যক্তি ভিজিল্যান্স অ্যান্ড অন্টি-করাপশন (দুৰ্নীতি দমন) দফতরের সহায়তা চেয়ে আবেদন জানান। তাঁর আবেদনে সাড়া দিয়ে ছক কষে দেন দুর্নীতি দমনের আধিকারিকরা।

সে অনুযায়ী আজ বুধবার লাটমণ্ডল দিগন্ত বরুয়াকে তাঁর দাবির ১০ হাজারের মধ্যে অগ্রিম নগদ ৫ হাজার টাকা দিতে যান অভিযোগকারী ব্যক্তি। ওই টাকা নেওয়ার সময় লাটমণ্ডল দিগন্ত বরুয়াকে হাতেনাতে পাকড়াও করেন ভিজিল্যান্স অ্যান্ড অন্টি-করাপশনের অফিসাররা।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top