News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে খোয়াই হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তদান
Image

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে খোয়াই হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে বুধবার খোয়াই জেলা হাসপাতাল এবং যুব মোর্চার উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বুধবার   খোয়াই জেলা হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ জেলা হাসপাতাল ও যুব মোর্চার যৌথ উদ্যোগে আয়োজিত এ দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার, ভারতীয় জনতা যুব মোর্চার মণ্ডলের নেতৃত্ব সত্যজিৎ পাল, খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার রাজেশ দেববর্মা সহ অন্যান্যরা৷  এদিন রক্তদানের বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন যুব মোর্চা প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে নিজেদের নিয়োজিত রাখতে চায়৷ আগামী দিনও এ ধরনের রক্তদান শিবিরসহ নানা সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে আসবেন বলে জানান৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top