News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর আদায়ের পরিমাণ বৃদ্ধি করার উপর অর্থমন্ত্রীর গুরুত্বারোপ
Image

কর আদায়ের পরিমাণ বৃদ্ধি করার উপর অর্থমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বুধবার আগরতলা টাউন হল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রিপ্রেসার ট্রেনিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী রাজ্যের উন্নয়নের স্বার্থে বৈধভাবে কর আদায়ের পরিমাণ আরো বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ রাজ্যে কর আদায়ের পরিমান খুবই সীমিত৷ রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে রাজস্ব আদায় একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র৷ সঠিক পরিমাণ রাজস্ব আদায় না হলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়৷ এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কর দফতরে কর্মরত অফিসার সহ সকল স্তরের কর্মীদের৷ বুধবার আগরতলা  টাউনহলে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রিপ্রেসার ট্রেনিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই আহ্বান জানান৷ তিনি বলেন করদাতারা যাতে সঠিক পরিমাণ কর যথাসময়ে মিটিয়ে দেন সে ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করতে হবে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী৷ শুধু আগরতলা নয় রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের রিপ্রেসার ট্রেনিং প্রোগ্রাম করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷ অর্থমন্ত্রী বলেন রাজ্যে দক্ষ অফিসারের কোন অভাব নেই৷ তারা যাতে তাদের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগান সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন অর্থ মন্ত্রী৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top