News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, তিনবার কাঁপল ডোডা ও একবার কিশতওয়ার
Image

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, তিনবার কাঁপল ডোডা ও একবার কিশতওয়ার

শ্রীনগর, ১৪ জুন (হি.স.): আবারও ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত তিনবার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা ও একবার কেঁপে উঠল কিশতওয়ার। ডোডা জেলায় অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৩, ২.৮ ও ৩.৫। ডোডা জেলায় বুধবার ভোররাত ২.২০ মিনিট, ২.৪১ মিনিট ও ৭.৫৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

সকাল ৮.২৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় কিশতওয়ারে, সেখানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৩। এর আগে মঙ্গলবার দুপুরে জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর, কম্পন টের পাওয়া গিয়েছিল দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। জম্মু ও কাশ্মীরে দু’জন আহত ও বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তবে, বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হওয়া প্রতিটি ভূমিকম্প ছিল মৃদু, তাই নতুন করে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top