News Flash

  • Home
  • দেশ
  • মাওবাদীদের নামে বিজেপিকে হুমকি পোস্টার, ‘তৃণমূলের নাটক’ বললেন দিলীপ
Image

মাওবাদীদের নামে বিজেপিকে হুমকি পোস্টার, ‘তৃণমূলের নাটক’ বললেন দিলীপ

কলকাতা, ১৪ জুন (হি. স.) : ঝালদায় বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতর নামে হুমকি পোস্টার মাওবাদীদের। তৃনমূলে ফিরুন না হলে ৭দিনের মধ্যে গুলি করে মারব। এই ঘটনাটিকে বুধবার ‘তৃণমূলের নাটক’ বললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বিষয়টি নিয়ে ইকো পার্কে সাংবাদিকরা প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, “তৃণমূলের এসব নাটক। মাঝেমধ্যে ওরা এসব করে পোস্টার পোস্টার ফেলে। আমরা জানি কারা এসব করছে। ওসব নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই।”

প্রসঙ্গত, পুরুলিয়ার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর থেকে মঙ্গলবার পোস্টারগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সাদা কাগজে লাল কালিতে কোনওটায় লেখা,”বিজেপি বানেশ্বর মাহাতো এমএলএ যদি প্রানে বাঁচতে চান তবে তৃণমূল করুন। নাহলে গুলি করে শেষ করে দেবো। আমাদের সঙ্গে কোনও চালাকি নেই। ৭ দিনের মধ্যে গুলি করব।”

কোনও চিঠিতে লেখা, “প্রাণে বাঁচতে চাইলে বিজেপিকে একটা ভোটও নয়।” পোস্টারের নিচে প্রেরকের স্থানে লেখা, কুমুদরঞ্জন চৌধুরী, হেঁসলা, ঝালদা। পাশে দেখা একটি ফোন নম্বর। মঙ্গলবার সন্ধেয় এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পোস্টারগুলি উদ্ধার করে তাঁরা। তবে এটা আদৌ মাওবাদীদের কাজ, নাকি ভয় দেখাতে কেউ এই কাণ্ড করেছে তা নিয়ে সন্দিহান পুলিশ। গোটা বিষয়টি তাঁরা খতিয়ে দেখছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top