ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।।পূর্বাঞ্চলীয় দলে ত্রিপুরার স্পিডস্টার মণিশঙ্কর মুড়াসিং। এছাড়া স্ট্র্যান্ডবাই হিসাবে রয়েছেন পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি। ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশের ৬ টি রাজ্যে হবে দলীপ ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা। আসরে অংশগ্রহণের জন্য পূর্বাঞ্চলীয় দল গঠনের লক্ষ্যে বুধবার জে এস সি এ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কমপ্লেক্সে হয় নির্বাচনী শিবির। ওই শিবির থেক ১৫ সদস্যের পূর্বাঞ্চল দল গঠন করা হয়। ত্রিপুরা থেকে ওই শিবিরে প্রতিনিধিত্ব করেছিলেন জয়ন্ত দে। ঘোষিত দল: অভিমণ্যু ইশ্বরণ (অধিনায়ক), শান্তনু মিশ্র, সুদীপ কুমার ঘারামি, রিয়ান পরাগ, অনুষ্ঠুপ মজুমদার, বিপীন কুমার সৌরভ, অভিষেক পোরেল, কুমার কুশাগ্রা, শাহাবাজ নাদিম (সহ অধিনায়ক), অনুকুল রায়, মুকেশ কুমার, আকাশদ্বীপ, মণিশঙ্কর মুড়াসিং এবং ইশান পোরেল। স্ট্র্যান্ডবাই: সূর্যকান্ত প্রধান, আর কে দাস, সুদীপ চ্যাটার্জি এবং শচীন কুমার সিং।

ক্রিকেট: ইস্ট জোনে স্থান পেল ত্রিপুরার মণিশঙ্কর মুড়াসিং
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















