News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে তিনটি গাড়ি থেকে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত
Image

চুরাইবাড়িতে তিনটি গাড়ি থেকে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়িস্থিত পুলিশ ওয়াচ  পোস্টের সামনে তিনটি গাড়ি আটক করে  তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নেশা জাতীয় এস কফ সিরাপ উদ্ধার করা হয়েছে৷  রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত করার নানা প্রয়াস গ্রহণ করলেও সরকারের এই প্রয়াসকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারীরা ব্যাপক হারে নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসছে৷ ত্রিপুরায় প্রবেশের আগে অসম রাজ্যে চোরাই বাড়ি স্থিত পুলিশ ওয়াচ পোস্ট এর সামনে অসম পুলিশ তিনটি লরি আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নেশা জাতীয় এসকফ কফ সিরাপ  বাজেয়াপ্ত করেছে৷ তিনটি গাড়ি মিলে ৫৯৬কার্টুনে মোট ৯৫৩৬০ বোতল নেশাজাতীয় এসকফ সিরাপ  বাজেয়াপ্ত করা হয়, যার কালোবাজারি মূল্য ৪৭কোটি ৬লক্ষ ৮০ হাজার টাকা বলে জানান  চোরাই বাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি৷  এই কাণ্ডে প্রথম দুটি গাড়ি থেকে দুই চালক ভবেশ কুমার (৩৮) ও সামিনুর ইসলামকে(৩৬) আটক করা হয়৷ প্রথম জনের বাড়ি উত্তরপ্রদেশের বেগুসরাই জেলার হরেকপুরা গ্রামে এবং অপরজনের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সিমুলিয়া গ্রামে৷ এদিকে প্রথম দুটি গাড়ি আটক করে তল্লাশি করতেই তৃতীয় গাড়ির চালক সুযোগ বুঝে পালিয়ে যায়৷ ধৃতদের  বিরুদ্ধে বাজারিছড়া থানায়  পৃথক দুটি ধারায় এনডিপিএস আইনে মামলা গ্রহণ করেছে অসম পুলিশ৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top