News Flash

  • Home
  • দেশ
  • মন-কি-বাত অনুষ্ঠানের ১০২-তম পর্ব ১৮ জুন, দেশবাসীর সুপরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী
Image

মন-কি-বাত অনুষ্ঠানের ১০২-তম পর্ব ১৮ জুন, দেশবাসীর সুপরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার (১৮ জুন) মন-কি-বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১০২-তম পর্ব। রবিবার বেলা ১১-টায় প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন-কি-বাত অনুষ্ঠানে জনগণের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। তার আগে মন-কি-বাত অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে সুপরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৮০০-১১-৭৮০০ নম্বরে ডায়াল করে অথবা ‘মাইগভ’ কিংবা ‘নমো’ অ্যাপের মাধ্যমে সুপরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী। মন-কি-বাত অনুষ্ঠানের ১০২-তম পর্ব আগামী ১৮ জুন শোনা যাবে আকাশবাণী ও দূরদর্শনের প্রায় সবকটি প্রচার তরঙ্গে বেলা ১১-টা থেকে। এছাড়াও পিএমও, এআইআর, নিউজ, ডিডি নিউজ, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর মনের কথা শোনার জন্য দেশবাসীও যথেষ্ট উদগ্রীব থাকেন। এবার প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় গোটা দেশ।

Releated Posts

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026

খান স্যারের আগাম জামিনের শুনানি ৩০ জুন পর্যন্ত স্থগিত, অন্তর্বর্তী সুরক্ষা বহাল

পাটনা, ২৭ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষাবিদ ও খান গ্লোবাল স্টাডিজের ডিরেক্টর ফয়সাল খান (খান স্যার)-এর আগাম জামিনের আবেদনের…

ByByNews Desk Jun 27, 2026

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top