News Flash

  • Home
  • দিনের খবর
  • শুরু হল নির্বাচনী পর্যবেক্ষকদের প্রশিক্ষণ পর্বশুরু হল নির্বাচনী পর্যবেক্ষকদের প্রশিক্ষণ পর্ব
Image

শুরু হল নির্বাচনী পর্যবেক্ষকদের প্রশিক্ষণ পর্বশুরু হল নির্বাচনী পর্যবেক্ষকদের প্রশিক্ষণ পর্ব

কলকাতা, ১৩ জুন (হি. স.) : রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন ২৭৩ জন পর্যবেক্ষক নিযুক্ত করেছে। মঙ্গলবার থেকে শুরু হল তাঁদের প্রশিক্ষণ পর্ব। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে এই পর্যবেক্ষকেরা কে কোন দায়িত্বে থাকছেন।

প্রতিটি নির্বাচনেই নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত করা হয় নির্বাচনী পর্যবেক্ষককে। লোকসভা ও বিধানসভা নির্বাচনের দায়িত্ব থাকে জাতীয় নির্বাচন কমিশনের ওপরে। সেই দুই নির্বাচনে তাঁরাই পর্যবেক্ষক নিয়োগ করেন। আবার পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন হয় রাজ্যের নির্বাচন কমিশনের হাত ধরে। তাই ওই দুই নির্বাচনের ক্ষেত্রে পর্যবেক্ষক নিয়োগ করে রাজ্য নির্বাচন কমিশন। ঠিক এবারে যেমনটি হল।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে এই পর্যবেক্ষকদের প্রত্যেককেই ২টি করে ব্লকের দায়িত্ব দেওয়া হবে। সেই সব ব্লকে নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে কোনও সমস্যা হলে এই পর্যবেক্ষকদের রিপোর্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top