News Flash

  • Home
  • প্রধান খবর
  • অয়ন শীলের ছেলে ও ‘কালীঘাটের কাকু’র জামাইকে তলব ইডি-র
Image

অয়ন শীলের ছেলে ও ‘কালীঘাটের কাকু’র জামাইকে তলব ইডি-র

কলকাতা, ১২ জুন (হি স)। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর হল ইডি। বিপাকে জেলবন্দি অয়ন শীল এবং সুজয়কৃষ্ণ ভদ্র। হিসাব বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত তথ্যের খোঁজে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে অয়নের ছেলে এবং সুজয়কৃষ্ণের জামাই। তাদের দু’জনকেই তলব করা হয়েছে।

অয়ন শীলের ছেলে অভিষেককে আগামী ১৯ জুন বিশেষ পিএমএলএ আদালতে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের পেট্রল পাম্প ‘শুক্লা সার্ভিস স্টেশনে’র পার্টনার অভিষেক। সূত্রের খবর, পেট্রল পাম্প কেনার টাকা কোথা থেকে পেলেন অয়নপুত্র, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক ব্যাখ্যা দিতে না পারলে বিপাকে পড়তে পারেন তিনি।

এদিকে, সুজয়কৃষ্ণ ভদ্রের জামাইকেও তলব করেছে ইডি। সোমবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ‘কালীঘাটের কাকু’কে। সেখানে তলব প্রসঙ্গে মুখ খোলেন। বলেন, “বাড়ির লোককে ডাকছে। ওদের কিছু নেই। জামাইয়ের নামে কিছুই নেই।” গত ৩০ মে গ্রেপ্তার হন সুজয়কৃষ্ণ ভদ্র। তারপর যত তদন্ত এগোচ্ছে, ততই সামনে আসছে গুরুত্বপূর্ণ নানা তথ্য।

Releated Posts

‘জোধপুরে কোনও জাদু দেখতে পাচ্ছি না’, অশোক গেহলটকে কটাক্ষ গজেন্দ্র সিং শেখাওয়াতের

জয়পুর, ৫ আগস্ট (আইএএনএস): জোধপুর সফরে এসে প্রাক্তন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পরোক্ষে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও…

ByByNews Desk Aug 5, 2026

বিক্ষোভকারী তরুণদের ক্ষেত্রে সংযম ও কাউন্সেলিং জরুরি, মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম দেখানো উচিত এবং কঠোরতার পরিবর্তে…

ByByNews Desk Aug 5, 2026

পিওকে-তে অশান্তিতে চাপে লস্কর, জইশ ও হিজবুল নেতৃত্ব; কাশ্মীর ইস্যুতে দুর্বল হচ্ছে পাকিস্তানের প্রচার, দাবি সরকারি সূত্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গত দু’মাস ধরে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের…

ByByNews Desk Aug 5, 2026

‘আলোচনা এড়াতেই সংসদ অচল করছেন রাহুল গান্ধী’, অভিযোগ বিজেপির গৌরব ভাটিয়ার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছেন, যাতে মোদী সরকারের বিদেশ…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top