News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের দাদরে গাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত দুই, আহত আরও ৩ জন
Image

মুম্বইয়ের দাদরে গাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত দুই, আহত আরও ৩ জন

মুম্বই, ১১ জুন (হি.স.): মুম্বইয়ের দাদর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি বেপরোয়া গাড়ি। গাছের সঙ্গে সংঘর্ষের জেরে প্রবল গতিতে ছুটে আসা গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু”জনের, আহত আরও ৩ জন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৮ ও ৩০৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

দাদর পুলিশ জানিয়েছে, রবিবার মুম্বইয়ের দাদর এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। গাড়িতে ৫ জন ছিলেন, পার্টি শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে দু”জনের মৃত্যু হয়েছে। আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top