News Flash

  • Home
  • খেলা
  • কাজল স্মৃতি সুপার লীগ : সেন্ট পলস্ -এর গোলের বন্যায় তলিয়ে উমাকান্ত একাডেমি
Image

কাজল স্মৃতি সুপার লীগ : সেন্ট পলস্ -এর গোলের বন্যায় তলিয়ে উমাকান্ত একাডেমি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। ফের গোলের বন্যা। কাজল স্মৃতি অনূর্ধ্ব ১৪ আন্ত স্কুল ফুটবলে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে আজ, রবিবার সেন্ট পলস্ স্কুল কুড়ি-শূন্য গোলের বিশাল ব্যবধানে উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধ ১২-০ গোলে এগিয়ে ছিল। লীগ পর্যায়ের ম্যাচেও সেন্ট পলস্ স্কুল যথাক্রমে সুখময় স্কুলকে ৮-০ এবং বড়জলা স্কুলকে ২৩-০ গোলে পরাজিত করেছিল। সুপার লিগের খেলায় আজ সেন্ট পলস্ স্কুলের পক্ষে তাংশুরায় রিয়াং হ্যাটট্রিকসহ ছটি অর্থাৎ ডাবল হ্যাটট্রিক করেছে। এছাড়া ব্রিলিয়ান্ট রিয়াং হ্যাটট্রিকসহ ৫ টি গোল করেছে। তাছারা, রমেশ রিয়াং হ্যাটট্রিক করেছে। এছাড়া, নাইসরাঙ্গা রিয়াং ও জুলিয়াস রিয়াং দুটি করে এবং যশুয়া ডারলং ও হাসমুইয়া রিয়াং একটি করে গোল করে। উল্লেখ্য , সুপার লিগের প্রথম ম্যাচে মতিনগর স্কুল দল ৩-১ গোলের ব্যবধানে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল কে হারিয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। আজ, ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, অরিন্দম মজুমদার, চিরঞ্জিত দেববর্মা ও সজল গোপ।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top