News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল রেফারিদের রিফ্রেশার ও ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শিবির সম্পন্ন
Image

ফুটবল রেফারিদের রিফ্রেশার ও ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শিবির সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।।ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ফুটবল মরশুম। চলছে এখন আন্ত স্কুল কাজল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট। এরপরেই একের পর এক চলবে তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন ও প্রথম ডিভিশন সহ রাখাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট গুলি সঠিকভাবে পরিচালনার জন্য রেফারিদের গুণগতমান বৃদ্ধি করতে এবারও বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে ত্রিপুরা রেফারি এসোসিয়েশন। রাজ্য ফুটবল এসোসিয়েশনের আর্থিক সহায়তায় আয়োজিত তিন দিনের এই রেফারি শিবিরের আনুষ্ঠানিক সমাপ্তি হলো রবিবার। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত রেফারিদের নিয়ে তিন দিনের বিশেষ শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬৩ জন রেফারি অংশগ্রহণ করে। শিবিরে হেড অফ দা রেফারীর দায়িত্বে ছিলেন মনিপুর থেকে আগত আন্তর্জাতিক খ্যাত রেফারি জয়চন্দ্র সিং। কিভাবে ফুটবলের নিয়ম মেনে ম্যাচ পরিচালনা করতে হয় তা হাতে-কলমে রেফারিদের শিখিয়ে দেওয়া হয় এই শিবিরে। যা রাজ্যের রেফারি দের কাছে অনেকটাই বাড়তি পাওনা। শিবিরকে ঘিরে অংশগ্রহণকারীর রেফারিদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সময় অনেকটা কম হলেও এই শিবির থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছেন রাজ্যের রেফারিরা। যে শিক্ষা আগামী দিন সঠিকভাবে ফুটবল ম্যাচের ময়দানে প্রয়োগ করবে শিক্ষার্থীরা। যা আগামী দিন রাজ্য ফুটবলের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top