News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃতসরে ফের ড্রোন গুলি করে নামাল বিএসএফ, এবারও উদ্ধার বিপুল হেরোইন
Image

অমৃতসরে ফের ড্রোন গুলি করে নামাল বিএসএফ, এবারও উদ্ধার বিপুল হেরোইন

অমৃতসর, ৯ জুন (হি.স.): পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের গতিবিধি ক্রমশ বেড়েই চলেছে। অমৃতসরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ফের একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ড্রোনটি মাটিতে আছড়ে পড়ার পর তল্লাশি চালানো হয়, সেই সময় উদ্ধার হয় একটি বড় প্যাকেট। ওই প্যাকেটে মিলেছে বিপুল পরিমাণ হেরোইন।

শুক্রবার সকালে বিএসএফ জানিয়েছে, ৯ জুন গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ অমৃতসর জেলার রাই গ্রামের কাছে সন্দেহজনক একটি ড্রোনের গতিবিধি নজরে আসে বিএসএফ জওয়ানদের, তৎক্ষণাৎ ওই ড্রোনটিকে লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালান। তল্লাশি চালানোর সময় একটি বড় প্যাকেট উদ্ধার হয়েছে, যা হলুদ রঙের আঠালো টেপে মোড়ানো ছিল এবং একটি সবুজ রঙের নাইলনের দড়ি মিলেছে। প্যাকেট খোলার পর ৫.২৬০ কেজি ওজনের ৫ প্যাকেট হেরোইন পাওয়া যায়।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top