News Flash

  • Home
  • দেশ
  • অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, নিখুঁতভাবে সমস্ত মাপকাঠি পূরণ
Image

অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, নিখুঁতভাবে সমস্ত মাপকাঠি পূরণ

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইম-এর সফল সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। ৭ জুন (বুধবার) সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ ওডিশা উপকূলে, এ পি জে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। সফল পরীক্ষায় নিখুঁতভাবে সমস্ত মাপকাঠি পূরণ হয়েছে।

আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তির আগে প্রথম নৈশকালীন ‘পরীক্ষা’-য় সাফল্য লাভ করেছে ‘অগ্নি প্রাইম’। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ ওডিশা উপকূলের ডক্টর এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে নয়া প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ হয়। সেই পরীক্ষামূলক উৎক্ষেপণে যাবতীয় মাপকাঠি পূরণ হয়েছে বলে ডিআরডিওয়ের তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, অগ্নি প্রাইমের প্রথম নৈশকালীন উৎক্ষেপণে সবকিছু নিখুঁতভাবে হয়েছে। সেই নয়া প্রজন্মের ব্যালিস্টিক মিসাইলের যাবতীয় সিস্টেমও ঠিকভাবে কাজ করেছে। ক্ষেপণাস্ত্র কোন পথে এগিয়ে যাচ্ছে, তার উপর নজর রাখতে বিভিন্ন স্থানে র‍্যাডার, টেলিমেট্রি এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম মোতায়েন করা হয়েছিল। ছিল দুটি জাহাজও।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top