News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০৪৭ সালের মধ্যে প্রতিটি ক্ষেত্রে উন্নত হবে ভারত : কিরেণ রিজিজু
Image

২০৪৭ সালের মধ্যে প্রতিটি ক্ষেত্রে উন্নত হবে ভারত : কিরেণ রিজিজু

চেন্নাই, ৮ জুন (হি.স.): বিজ্ঞানীরা সমুদ্রযানের মাধ্যমে সমুদ্রের তলদেশে ৭০০০ মিটার গভীরতায় পৌঁছানোর জন্য মনুষ্যবাহী এবং মনুষ্যবিহীন মিশনে প্রচেষ্টা চালিয়েছেন। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জোর দিয়ে বলেছেন, ২০৪৭ সালের মধ্যে প্রতিটি ক্ষেত্রে উন্নত হবে ভারত। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় রিজিজু বলেছেন, পরিবেশ রক্ষার জন্য সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং গবেষণা প্রকল্পগুলি টেকসই পদ্ধতিতে পরিচালিত হবে।

তিনি বলেন, মহাকাশ অথবা মহাসাগরে বিজ্ঞানীরা যে কাজ করছেন, সে জন্য তাঁদের কৃতিত্ব উদযাপন করার প্রয়োজন ছিল। তিনি বলেন, ৭৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেশি উপকারী। এর আগে মন্ত্রী সমুদ্র প্রযুক্তি ও ভূ-বিজ্ঞান মন্ত্রকের বিভিন্ন বিভাগের গৃহীত প্রকল্প পর্যালোচনা করেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির গৃহীত প্রকল্পগুলি সম্পর্কে তাঁকে অবগত করা হয়।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top