News Flash

  • Home
  • দিনের খবর
  • “কোথায় চাঁদ আর কোথায় বাঁদর”, অভিষেককে ব্যঙ্গ দিলীপের
Image

“কোথায় চাঁদ আর কোথায় বাঁদর”, অভিষেককে ব্যঙ্গ দিলীপের

কলকাতা, ৬ জুন (হি. স.) : রুজিরাকে তলব করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যঙ্গ করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, “কোথায় চাঁদ আর কোথায় বাঁদর! কে কাকে চ্যালেঞ্জ করছে।“

মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপবাবু। তিনি অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “লোকে হেসে মরে যাচ্ছে এসব দেখে। যেখানে আছেন সেখানেই থাকুন, গলির লোক গলিতেই থাকুন। রাজপথে আসতে পারবেন না কোনদিন। যতই আপনি তুলসী গাছে জল ঢালুন অশ্বত্থ গাছ হবে না, সে কখনো। অশ্বত্থ গাছ অশ্বত্থ গাছই থাকবে। আর ছাগলকে নিয়ে যতই গরুর গোয়ালে বাঁধুন; সে গরু হবে না কোনদিন।”

অভিষেক জনসভায় প্রশ্ন তুলেছেন, “আমি কতবার বাইরে গেছি তার তথ্য ইডিকে দিয়েছি, শুভেন্দু অধিকারী এই তথ্য পায় কোথা থেকে?” এই প্রসঙ্গে দিলীপবাবুর প্রতিক্রিয়া, “না, সবাই জানে তো, আপনি রাজার ছেলে! হাকডাক করে যাচ্ছেন; লোকে জানে না! আপনি কোথায় খান? কোথায় ঘুমোন ? আপনার কত টাকা পয়সা আছে; সব পাবলিক জেনে গেছে! লুকোনোর আর কিছু নেই। আমরা সাধারণ মানুষ আমাদের নিয়ে পাবলিক ভাবে না। সবাই এসব জানেন ; আরেকটু বিদেশ মন্ত্রকে খোঁজ করলে সব পাওয়া যায়।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top