News Flash

  • Home
  • দিনের খবর
  • এখনও স্বাভাবিক হল না দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল, মঙ্গলে ২১টি ট্রেন বাতিল
Image

এখনও স্বাভাবিক হল না দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল, মঙ্গলে ২১টি ট্রেন বাতিল

কলকাতা, ৬ জুন (হি.স.): রেললাইন মেরামতির পর বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাগ্রস্ত রুট দিয়ে ট্রেন চলছে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। কিন্তু, এখনও স্বাভাবিক হল না দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। মঙ্গলবার দিনভর ওই লাইন দিয়ে যাতায়াত করা ২১টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেন গুলির মধ্যে আছে আপ শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস।

এছাড়াও বাতিল ট্রেনের মধ্যে রয়েছে আপ ও ডাউন ফলকনুমা এক্সপ্রেস। তালিকায় আছে শালিমার চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ও হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। এদিন সকালে হাওড়ায় ঢুকেছে ডাউন হাওড়া-পুরী এক্সপ্রেস। আতঙ্কের ছাপ ট্রেন যাত্রীদের চোখে-মুখে দেখা গিয়েছে। গোটা ট্রেন যাত্রাটাই কেটেছে আতঙ্কে, বলছেন ট্রেনযাত্রীরা।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top