News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ বছরের কার্য্যকালে প্রমাণ করে দিয়েছেন দুর্নীতি ও কেলেঙ্কারি মুক্ত সরকার পরিচালনা সম্ভব : ঋতুরাজ সিনহা
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ বছরের কার্য্যকালে প্রমাণ করে দিয়েছেন দুর্নীতি ও কেলেঙ্কারি মুক্ত সরকার পরিচালনা সম্ভব : ঋতুরাজ সিনহা

আগরতলা, ৬ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় বছরের শাসনকালে প্রমাণ করে দিয়েছেন দুর্নীতি ও কেলেঙ্কারি ছাড়াও সবার উন্নয়নের মধ্য দিয়ে সরকার পরিচালনা সম্ভব। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে  এমনটাই দাবি করেছেন বিজেপি সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা।

এদিন তিনি বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে অর্থনীতির দিক থেকে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। ২০১৪ সালের পূর্বে কংগ্রেসের শাসনকালে গরীবের সমস্যা দূর করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরীব কল্যানে অভূতপূর্ব কাজ করেছেন। নয় বছরে যে গতিতে গরীবদের জন্য কাজ করেছেন তা অবিশ্বাস্য।

তাঁর দাবি, দেশের জনগণের সেবা, সুসাশন, গরিব কল্যাণ এই তিন বিষয়কে ভিত্তি করে নয় বছর শাসনকাল সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি দেশে এখনো পর্যন্ত সাড়ে ৩ কোটি ঘর প্রদান করেছেন। ২০১৪ সালের পূর্বে দেশে বিশ্বমানের একটিও ট্রেন ছিল না। কিন্তু এই নয় বছরে নয়টি বিশ্বমানের ট্রেন চালু হয়েছে। ত্রিপুরায় ১২-১৩টি এক্সপ্রেস ট্রেন চলাচল করছে।

তাছাড়া ২০১৪ সালের পূর্বে মাত্র ৫টি শহরে মেট্রো পরিষেবা ছিল। বর্তমানে বিজেপি সরকারের শাসনকালে ১৫টি শহরে মেট্রো পরিষেবা চালু আছে, দাবি করেন তিনি। তাঁর কথায়, এই নয় বছরে দেশে মোট ৭০০টি নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। ২০১৪ সাল পর্যন্ত দেশে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল। প্রধানমন্ত্রীr মোদীর নয় বছর কাযর্কালে নতুন ৭৪টি বিমানবন্দর নির্মান হয়েছে।

তিনি বলেন, ত্রিপুরার এমবি বি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে গরীব অংশের মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন নরেন্দ্র মোদী। তাঁর নেতৃত্বে জনঔষধি কেন্দ্র চালু করা হয়েছে। এই জনঔষধি কেন্দ্রে মানুষ কম মূল্যে ঔষধ পাচ্ছেন।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top