News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরব সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, বর্ষার আগমণেও বিলম্ব
Image

আরব সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, বর্ষার আগমণেও বিলম্ব

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সোমবারই নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং আগামী ১২ ঘন্টার মধ্যে আরব সাগরের পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্বে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। তবে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার গতিপথ কোন দিকে হবে, তা এখনও জানা যায়নি। আরব সাগরের পরিস্থিতি উপর নজর রেখেছেন আবহবিদরা।

এদিকে, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, এখনও দেশে আগমণ হয়নি বর্ষার। গরমে হিমশিম খাচ্ছে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাংশ। এই পরিস্থিতিতে স্বস্তি পেতে বর্ষার অপেক্ষায় সকলে। কিন্তু সেই বর্ষারই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণিঝড়। সেই ঝড় তৈরির কারণেই বর্ষা এ বার দেরিতে ঢুকতে পারে দেশে। এমনটাই মনে করছে আইএমডি। দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। দেশের মধ্যে কেরলে প্রথম বর্ষা পা রাখে। আগেই মৌসম ভবন জানিয়েছিল, এ বার দেশে বর্ষা ঢুকতে দেরি হবে। কেরলে ৪ জুন বর্ষার আগমন ঘটতে পারে। কিন্তু এখনও অধরা সে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top