News Flash

  • Home
  • দিনের খবর
  • বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে রাজ্যপাল, শুনলেন অভাব-অভিযোগের কথা
Image

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে রাজ্যপাল, শুনলেন অভাব-অভিযোগের কথা

বাসন্তী (দক্ষিণ ২৪ পরগনা), ৬ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামের গায়েন পরিবারের তিন ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর, মঙ্গলবার সকালে ছড়ানেখালি গ্রামে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই গ্রামের আরও দু’জনের।

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় শুধুমাত্র বাসন্তীর বাসিন্দা ৫ জনের মৃত্যু হয়েছে, রাজ্যপাল এদিন বাসন্তী পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। ট্রেন দুর্ঘটনায় পরিজনদের হারিয়ে বাসন্তীতে হাহাকার, রাজ্যপালকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। রাজ্যপালের কাছে কাতর আর্তি জানান বাসন্তীর মৃতদের পরিজনরা, তাঁরা বলেন, ‘আমাদের এখানে পানীয় জল নেই, খাবার নেই, বাসস্থান নেই, বিদ্যুতের সমস্যা। একটু দেখুন স্যার…।’ রাজ্যপাল তাঁদের সকলকে আশ্বস্ত করেছেন।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top