শান্তিরবাজার, ৬ জুন (হি. স.) : নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। বাইখোড়া থানার পুলিশ অভিযানে নেমে প্রচুর পরিমাণে বিলেতি মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে।
বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস জানিয়েছেন, গোপন সুত্রে খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে পশ্চিম জোলাইবাড়ি এলাকায় অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার হয়েছে। সাথে মদ বিক্রেতাকেও আটক করা হয়েছে। তাঁকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাথে তিনি যোগ করেন, গতকাল বিভিন্ন মামলায় অভিযুক্ত বেশ কয়েকজনকে জালে তোলা সম্ভব হয়েছে। সাথে এক নিখোঁজ ব্যক্তিকেও খুঁজে পাওয়া গেছে। তাঁর দাবি, নেশার বিরুদ্ধে এধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে।

নেশা বিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করলো বাইখোড়া থানার পুলিশ
Tags:


















