News Flash

  • Home
  • দিনের খবর
  • রুজিরাকাণ্ডে প্রতিবাদী তৃণমূল সাংসদ শান্তনু
Image

রুজিরাকাণ্ডে প্রতিবাদী তৃণমূল সাংসদ শান্তনু

কলকাতা, ৫ জুন (হি. স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বিদেশ সফরে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে মুখর হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন৷

শান্তনুর দাবি, সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির জেরে গ্রামবাংলায় বিজেপি খড়কুটোর মতো উড়ে যাচ্ছে ৷ তাই ভয় পেয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে ৷

সূত্রের খবর, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে, আদালত অবমাননা নিয়ে মন্তব্য না-করলেও অতীত মনে করিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷

প্রসঙ্গত, সোমবার সকাল ৭টায় দুই সন্তানকে নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা। কলকাতা বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দফতর। তার পর বিমানবন্দরে ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী। অভিবাসন দফতর সূত্রের খবর,কয়লা পাচারের একটি মামলায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল ইডি। সে কারণেই রুজিরার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা। তার পরই রুজিকে জিজ্ঞাসাবাদের নোটিস দেয় ইডি।

তৃণমূলের দাবি, ইডি-র ওই মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে অভিষেক-রুজিরাকে। বৃহস্পতিবার সকাল ১১টায় রুজিরাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top