News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করলেন নাড্ডা, দিলেন সবুজায়ণের বার্তা
Image

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করলেন নাড্ডা, দিলেন সবুজায়ণের বার্তা

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে বৃক্ষরোপণ করেন নাড্ডা। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ণের বার্তা তুলে ধরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

নাড্ডা এদিন টুইট করে জানিয়েছেন, “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নতুন দিল্লিতে বিজেপি সদর দফতরে বৃক্ষরোপণ করেছি। প্রকৃতির সংরক্ষণ ও প্রচার আমাদের সংস্কৃতির পাশাপাশি দায়িত্বও। আসুন আমরা সবাই মিলে জীবের কল্যাণে গাছ লাগাই এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার করি।”
উল্লেখ্য, ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। জলবায়ু পরিবর্তন-এর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই দিনটি পালনের মূল উদ্দেশ্য। এ বছর দিনটি পালনের মূল ভাবনা, প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবস্থা।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top