News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের রুজিরাকে তলব ইডির, চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ
Image

ফের রুজিরাকে তলব ইডির, চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ

কলকাতা, ৫ জুন (হি. স.) : ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ৮ জুন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ১০টায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগে সোমবার সকালে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল অভিষেক পত্নীকে। অভিবাসন অফিসাররা জানিয়েছিলেন, রুজিরার বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের পিছনে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ রয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের। এর আগেও কয়লা পাচার মামলায় গত বছর জুন মাসে অভিষেকপত্নী রুজিরাকে তলব করেছিল ইডি। সন্তানকে কোলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন তিনি। এবার ফের সিজিওতে ডাকা হল রুজিরাকে।

Releated Posts

‘জোধপুরে কোনও জাদু দেখতে পাচ্ছি না’, অশোক গেহলটকে কটাক্ষ গজেন্দ্র সিং শেখাওয়াতের

জয়পুর, ৫ আগস্ট (আইএএনএস): জোধপুর সফরে এসে প্রাক্তন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পরোক্ষে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও…

ByByNews Desk Aug 5, 2026

বিক্ষোভকারী তরুণদের ক্ষেত্রে সংযম ও কাউন্সেলিং জরুরি, মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম দেখানো উচিত এবং কঠোরতার পরিবর্তে…

ByByNews Desk Aug 5, 2026

পিওকে-তে অশান্তিতে চাপে লস্কর, জইশ ও হিজবুল নেতৃত্ব; কাশ্মীর ইস্যুতে দুর্বল হচ্ছে পাকিস্তানের প্রচার, দাবি সরকারি সূত্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গত দু’মাস ধরে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের…

ByByNews Desk Aug 5, 2026

‘আলোচনা এড়াতেই সংসদ অচল করছেন রাহুল গান্ধী’, অভিযোগ বিজেপির গৌরব ভাটিয়ার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছেন, যাতে মোদী সরকারের বিদেশ…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top