News Flash

  • Home
  • দেশ
  • ট্রেন দুর্ঘটনায় বাংলার হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা মমতার
Image

ট্রেন দুর্ঘটনায় বাংলার হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা মমতার

বালেশ্বর, ৩ জুন (হি. স.) : রেল দুর্ঘটনায় বাংলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার শুক্রবার রাতেই দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।

মমতা জানান, বাংলার গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের যাঁরা আহত হয়েছেন, প্রয়োজনে কলকাতায় নিয়ে গিয়ে তাঁদের চিকিৎসা করাব।’’

শুক্রবার রাতে মমতা টুইটে লিখেছিলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের। অনেকে গুরুতর জখম হয়েছেন। আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোলরুমও চালু করা হয়েছে।’’

কী ভাবে ট্রেন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। দুর্ঘটনা নিয়ে সরগরম রাজনীতির ময়দানও। দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয় প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি জানিয়েছেন সিপিআই (এমএল) লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top