ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। কাউন্ট ডাউন শুরু। আগামীকাল বিকেলে আগরতলায় পা রাখছেন জুলু। প্রকৃত নাম ল্যান্স ক্লুজনার। ত্রিপুরার নতুন হেড অফ দ্য কোচ ল্যান্স ক্লুজনার দায়িত্ব নেবেন চার জুন। এখন পর্যন্ত যা খবর রয়েছে, চৌঠা জুন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অনূর্ধ্ব ১৯ মহিলাদের জাতীয় ক্রিকেটের প্রস্তুতি শিবির দিয়েই রাজ্য ক্রিকেটের দায়িত্ব নেবেন ল্যান্স ক্লুজনার। ডারবান থেকে দুবাই হয়ে ল্যান্স ক্লুজনার এখন কলকাতায়। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ এবং একাধিক কর্মকর্তা সহ একটি টিম ইতোমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন। আগামীকাল প্রথম বেলায় কলকাতায় সিএবি-তে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মত বিনিময় এবং আসন্ন কর্মসূচি নিয়ে কিছু কথোপকথন হবে। বিকেলের বিমানে ক্লুজনার আগরতলায় পৌছুলে এমবিবি আন্তর্জাতিক এয়ারপোর্টে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হবে। রাত্রি যাপনের জন্য অভিজাত হোটেলে উঠবেন। পরদিন অর্থাৎ চার জুন আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা ক্রিকেটের সামগ্রিক কোচের দায়িত্বভার গ্রহণ করবেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। গত বছর জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা কে ত্রিপুরা দলে অন্তর্ভুক্ত করে চমক দেখানোর পর, বিদেশি কোচ ল্যান্স ক্লুজনারকে রাজ্য ক্রিকেটের হেড অফ দ্য কোচের দায়িত্ব অর্পণ একটি বিশাল বড় ভূমিকা। পরিসংখ্যানে ল্যান্স ক্লুজনারের পাশে সাফল্যের খতিয়ানে রয়েছে, ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে মোট ২২০ টি ম্যাচ অংশ গ্রহণ। সংগৃহীত রয়েছে ৫৪৮২ রান। ঝুলিতে উইকেট রয়েছে ২৭২ টি। উল্লেখ্য, ল্যান্স ক্লুজনার এই সিজনে ১০০ দিনের জন্য হেড অফ দ্য কোচের ভূমিকা সামলাবেন। নিজের দেশ দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের হয়ে ক্রিকেট নিয়ে কাজ করার চুক্তিতে ইতিমধ্যে তিনি আবদ্ধ রয়েছেন। এর থেকে সময় বের করে ত্রিপুরার জন্য ১০০ দিন কোচের দায়িত্ব পালন করে দেবেন বলে রাজি হয়েছেন। ইতোমধ্যে বিনীত সাক্সেনা, বিনীত জৈন, রশ্মি রঞ্জন পরিদা, ভীন সেন্ট, রাজর্ষি রায় চৌধুরী, পল্লব দাশগুপ্ত, সন্দীপ দাহাদ শ্রাবণী দেবনাথ প্রমুখ কোচেরা রাজ্য দলের হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। পাশাপাশি ল্যান্স ক্লুজনার-এর অন্তর্ভুক্তি রাজ্য ক্রিকেটে অন্য মাত্রা বয়ে আনবে বলে অনুমান করা যাচ্ছে।

আজ আগরতলায় আসছেন ক্লুজ্নার রাজ্য ক্রিকেটের দায়িত্ব নেবেন কাল
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















