News Flash

  • Home
  • খেলা
  • কাজল স্মৃতি ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন উমাকান্ত একাডেমি মুলপর্বে উন্নীত
Image

কাজল স্মৃতি ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন উমাকান্ত একাডেমি মুলপর্বে উন্নীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। উমাকান্ত একাডেমী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ছাড়পত্র পেয়েছে মূল পর্বে খেলার। ‌ টানা দুই ম্যাচে জয়ী হওয়ার সুবাদে উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম স্কুল সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে। উদ্বোধনী ম্যাচে আনন্দমার্গ স্কুলকে ৮-০ গোলে হারানোর পর আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে হলিক্রস স্কুলকে ৬-০ গোলে পরাজিত করেছে। প্রথমার্ধের বিজয়ী দল ৩-০ গোলে এগিয়েছিল। খেলার ১২ মিনিটের মাথায় প্রথম গোলটি করে সৌমিক দাস। ১৫ মিনিট বাদে অনুপ ত্রিপুরা আরও একটি গোল করলে ব্যবধান দুই শূন্য হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে অনুপ আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-০ হয়। শুরুতে উমাকান্ত একাডেমীর ছেলেরা প্রাধান্য বিস্তার করে খেলে। খেলার ৪৬ ও ৫৫ মিনিটের মাথায় অভিনাথ ভৌমিক দুটি গোল করে। মাঝে ৪৭ মিনিটের মাথায় শ্রীশান্ত সরকার একটি গোল করে। দুই অর্ধে তিনটি করে মোট ছয় গোলে দুর্দান্ত জয় পায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল। এদিকে হলিক্রস স্কুলের আদর্শ দেববর্মা খেলায় অসদাচরণের দায়ে হলুদ কার্ড দেখে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অমর সিং রিয়াং, বিতেন্দ্র রিয়াং, সুপ্রিয়া দাস ও জামাল হোসেন। দিনের খেলা: এস.ডি এম স্কুল ও প্রণবানন্দ বিদ্যামন্দির।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top