News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩৬ বছরের মধ্যে এবার শীতলতম মে মাস উপভোগ করল দিল্লি, সৌজন্যে অবশ্যই বৃষ্টি
Image

৩৬ বছরের মধ্যে এবার শীতলতম মে মাস উপভোগ করল দিল্লি, সৌজন্যে অবশ্যই বৃষ্টি

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): বিগত ৩৬ বছরের মধ্যে এবার সবচেয়ে শীতলতম মে মাস উপভোগ করল রাজধানী দিল্লি। বৃষ্টিপাতের সৌজন্যে দিল্লির গড় সর্বোচ্চ তাপমাত্রা এবার ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। প্রকৃতির এই খামখেয়ালিপনায় খুশি দিল্লিবাসী। বৃহস্পতিবার দিল্লির নাগরিকবৃন্দ জানিয়েছেন, “জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হয়েছে। এমন আবহাওয়া আগে কখনও দেখিনি। এখন আমরা ভাবছি জুলাই ও আগস্টেও বৃষ্টি হবে।”

অপর এক নাগরিক জানিয়েছেন, “আমি মে মাসে এমন আবহাওয়া আগে কখনও দেখিনি, এই প্রথম দেখছি। গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে এমনটা হচ্ছে।” আরও একজন বলেছেন, “জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই সব পরিবর্তন ঘটছে। মানুষ গাছ কাটছে, দূষণ বেড়েছে এবং এই সব পরিবর্তন এরই ফল।” এবারের মে মাসে বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি। কখনও গরম, কখনও আবার মনোরম আবহাওয়ার সাক্ষী থেকেছেন দিল্লিবাসী।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top