News Flash

  • Home
  • প্রধান খবর
  • পটনায় বিরোধীদের বৈঠকে যোগ দেবেন উদ্ধব ঠাকরে: সঞ্জয় রাউত
Image

পটনায় বিরোধীদের বৈঠকে যোগ দেবেন উদ্ধব ঠাকরে: সঞ্জয় রাউত

মুম্বই, ৩১ মে (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বিরোধী নেতাদের বৈঠকে দেবেন শিবসেনা (উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরে। উদ্ধবের দলের নেতা সঞ্জয় রাউত বুধবার এ কথা জানিয়েছেন। আগামী ১২ জুন পটনায় এই বৈঠক হতে চলেছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে দেশের বিরোধীদলগুলির নেতাদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইতিমধ্যে একাধিক বিরধী নেতার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন তিনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাউত বলেন, ‘সমস্ত সমমনস্ক দল জোট বাঁধছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এর নেতৃত্ব দিচ্ছেন। উদ্ধব ঠাকরে পাটনায় হতে চলা ওই বৈঠকে যোগ দেবেন।’

প্রসঙ্গত ১২ জুন পাটনায় বিরোধী বৈঠকে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁর থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নীতীশজি যখন কলকাতা এসেছিলেন তখন আমি প্রস্তাব দিয়েছিলাম পটনাতেই বৈঠক হোক। কারণ, ওখানে থেকে জয়প্রকাশ নারায়ণজি আন্দোলন শুরু করেছিলেন।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top