News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্যাঙ্কশাল আদালতে তোলা হল কালীঘাটের কাকুকে, হেফাজতে নিতে চায় ইডি
Image

ব্যাঙ্কশাল আদালতে তোলা হল কালীঘাটের কাকুকে, হেফাজতে নিতে চায় ইডি

কলকাতা, ৩১ মে (হি.স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ইডি গ্রেফতার করেছে ৷ বুধবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হল ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র ৷ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলির সংগঠনের নেতা তাপস মণ্ডলকে জেরার সময় উঠে এসেছিল কালীঘাটের কাকুর নাম ৷ পরে নিয়োগ দুর্নীতি মামলায় সামনে এসেছে গোপাল দলপতির ৷ এরপর আদালত চত্বরে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম নেন ৷ দীর্ঘ জিঞ্জাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজয়কৃষ্ণ ভদ্রকে সিবিআই তলব করেছিল ৷ প্রথমে আলিপুর এবং পরের দফায় বেহালায় কালীঘাটের কাকুর বাড়িতে এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের ডেরায় তল্লাশি চালায় সিবিআই ৷ সিবিআইয়ের পর আসরে নামে ইডি ৷ ২০ মে সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার ফকির পাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি, অফিস-সহ বেশকিছু জায়াগায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷

ইডির দাবি, সুজয় কৃষ্ণ নিয়োগ দুর্নীতিতে জড়িত ৷ তার একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে ৷ এছাড়া তাঁর বিপুল সম্পত্তির হদিশও পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিকে এই সম্পত্তি তাঁর আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ৷ সোমবার তাঁকে জেরা করলে অসঙ্গতি ধরা পড়ে বলে জানা গিয়েছে ৷ তারপরই কালীঘাটের কাকুকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top