News Flash

  • Home
  • খেলা
  • আইএফএ শিল্ডে পশ্চিমবঙ্গ পুলিশকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল
Image

আইএফএ শিল্ডে পশ্চিমবঙ্গ পুলিশকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

কলকাতা, ৩১ মে (হি.স.) : মহিলাদের আইএফএ শিল্ডের ম্যাচে বুধবার জয় পেল ইস্টবেঙ্গল। তারা পশ্চিমবঙ্গ পুলিশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করল।

বুধবার নদিয়ার তেহট্টতে মহিলাদের আইএফএ শিল্ডে মাঠে নামে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ পশ্চিমবঙ্গল পুলিশের বিরুদ্ধে খেলার প্রথম থেকেই আক্রমণে ঝড় তুলতে শুরু করে লাল-হলুদের মহিলা ব্রিগেড। কিন্তু পিছিয়ে ছিল না পশ্চিমবঙ্গ পুলিশও। আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে খেলা।

কিন্তু খেলার প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আবার আক্রমণের ঝড় তুলতে শুরু করেন লাল-হলুদের খেলোয়াড়রা। হলে কি হবে তাঁদের যাবতীয় আক্রমণ রুখে দেন পশ্চিমবঙ্গল পুলিশের ডিফেন্ডাররা।

শেষ পর্যন্ত খেলার ৫০ মিনিটের মাথায় প্রথম গোলের মুখ দেখতে পায় লেসলি ক্লডিয়াস স্মরণির শতাব্দী প্রাচীন ক্লাবটি। লাল-হলুদ ব্রিগেডের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন চলতি মরশুমে ধারাবাহিকভাবে ভালো খেলা তুলসী হেমব্রম।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top