News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে গ্রেফতার আরও এক কুড়মি নেতা
Image

অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে গ্রেফতার আরও এক কুড়মি নেতা

ঝাড়গ্রাম, ৩১ মে (হি. স.) : তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার করা হল আরও এক কুড়মি নেতাকে। বুধবার ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে ধনঞ্জয় মাহাতো ওরফে জয় নামে ওই কুড়মি নেতাকে।

এর ফলে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০। জয়ের গ্রেফতারের কথা জানিয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ‘‘আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে।’’

অভিষেকের কনভয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর গাড়ি-সহ একাধিক গাড়িতে ভাঙচুরের অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে আদালত। সোমবার ধৃত ৯ জনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রাম আদালতের বিচারক। মঙ্গলবার সিআইডির তরফে ধৃত কুড়মি নেতাদের মধ্যে নীতিশ মাহাতো বাদে আট জনকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। হামলার নেপথ্যে মাথা কে, কার নির্দেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top