News Flash

  • Home
  • দেশ
  • মালদহগামী একটি মাছ বোঝাই গাড়ি দুর্ঘটনা ৩৪নং জাতীয় সড়কে
Image

মালদহগামী একটি মাছ বোঝাই গাড়ি দুর্ঘটনা ৩৪নং জাতীয় সড়কে

কলকাতা, ৩১ মে (হি. স.) : বুধবার সকালে টায়ার ফেটে কাঁথিতে উল্টে গেল দিঘা থেকে আসা মাছ বোঝাই গাড়ি। রাস্তার ওপর পড়ে যায় লক্ষাধিক টাকার মাছ। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাঁথির জালালখাঁবাড় এলাকায়। গাড়ি উল্টে যাওয়ার জেরে রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট হয়।

স্থানীয় সূত্রে খবর, নন্দকুমার জাতীয় সড়কের ওপর উল্টে যায় একটি মাছ বোঝাই গাড়ি। ১১৬ বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের কাঁথির নিকটবর্তী জালালখাঁবাড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা। গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে সামুদ্রিক মাছ। স্থানীয়রা শুরু করে মাছ উদ্ধারের কাজ।

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, দুর্ঘটনাস্থলে গাড়িটির চাকা ফেটে যায়। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে গাড়ির পেছনের ডালা ভেঙে রাস্তায় ছড়িয়ে যায় লক্ষাধিক টাকার সামুদ্রিক মাছ। দিঘার আড়ৎ থেকে মাছ সংগ্রহ করে শহরের দিকে যাচ্ছিল গাড়িটি। এই সময় গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়।

Releated Posts

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top