News Flash

  • Home
  • দেশ
  • হরিদ্বারে ২০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, ১০ মাসের শিশু-সহ মৃত্যু দু’জনের
Image

হরিদ্বারে ২০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, ১০ মাসের শিশু-সহ মৃত্যু দু’জনের

হরিদ্বার, ৩১ মে (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বারে ২০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনাগ্রস্ত বাসে কমপক্ষে ৪১ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় ১০ মাসের শিশু ও বাসের কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হরিদ্বারের চণ্ডী চকের কাছে। পুলিশ জানিয়েছে, হরিদ্বারের চণ্ডী চক থেকে ২০০ মিটার আগে নজিবাবাদের দিকে একটি রোডওয়েজ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ মিটার নীচে খাদে পড়ে যায়।

দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসের কন্ডাক্টর ও ১০ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের এইমস ঋষিকেশে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, এসডিআরএফ ও দমকল। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

অন্যদিকে, ঋষিকেশ-শ্রীনগর সড়কের ওপর গুলারের কাছে একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ১০ জনের মধ্যে ৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাক চালকও আহত হয়েছেন, যাকে এইমস-এ পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top