News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের বাদলাবাড়িতে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

খোয়াইয়ের বাদলাবাড়িতে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ খোয়াইয়ের বাদলাবাড়ি এডিসি ভিলেজ এলাকায় এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার৷ খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার তুলাশিকর ব্লকের অন্তর্গত বাদলাবাড়ি এডিসি ভিলেজ এলাকায় এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক ডি কে চাকমা, খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা, তুলাসিকর ব্লকের বিডিও মানষ মুড়াসিং, টিএসআর ১০ নং ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সহ প্রশাসনের কর্মকর্তারা৷ এদিকে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরে এস সি,এস টি,ওবিসি,পিআরটিসি সহ বিভিন্ন সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহ করা হয়৷ এছাড়া জমির অ্যালটমেন্ট সংক্রান্ত কোন সমস্যা থাকলে সেই সব বিষয়ের আবেদনপত্র প্রশাসনিক শিবিরে সংগ্রহ করা হয়৷ এদিনের প্রশাসনিক শিবিরে টিএসআর দশম ব্যাটেলিয়ানের তরফ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে জনজাতি অংশের ব্যাপক অংশের জনগণ স্বাস্থ্য পরিষেবার সূযোগ গ্রহণ করেন৷ এদিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করা হয়৷ এদিকে খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা জানিয়েছেন, রাজ্য সরকার প্রত্যন্ত এলাকায় মানুষের হাতের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে৷ প্রশাসনের কর্মকর্তারা আরো জানান ,প্রশাসন শুধুমাত্র অফিসের ভিতরে তাদের কাজকর্ম সীমাবদ্ধ রাখতে চায় না৷ প্রশাসনিক যাবতীয় সুযোগ-সুবিধা যাতে প্রতিটি এলাকায় পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান প্রশাসন কাজ করে চলেছে৷ প্রশাসনিক শিবিরে যেসব সার্টিফিকেট প্রদানের জন্য আবেদন পত্র সংগ্রহ করা হয়েছে সেইসব সার্টিফিকেট আগামী দশ বারো দিনের মধ্যে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়৷ এদিনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের জনজাতি অংশের মানুষের অংশ গ্রহণ ছিল লক্ষণীয়৷ আগামী দিনেও ব্লক এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির সংগঠিত করা হবে বলে মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top