News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাঠ্যসূচী থেকে বাদ মহম্মদ ইকবাল, যুক্তি দিলীপ ঘোষের
Image

পাঠ্যসূচী থেকে বাদ মহম্মদ ইকবাল, যুক্তি দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ মে (হি. স.) : পাঠ্যসূচী থেকে মহম্মদ ইকবালকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। সোমবার এ ব্যাপারে সিদ্ধান্তের যৌক্তিকতা প্রকাশ্যে দাবি করলেন

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
দিলীপবাবু সোমবার নিউ টাউনে প্রাতভ্রমণের সময় প্রতিক্রিয়ায় বলেন, “মহম্মদ ইকবাল পাকিস্থানের দাবি প্রথম তুলেছিলেন। দেশে বিভাজন রেখা তিনিই প্রথম টেনেছিলেন। ওকে বয়কট করা উচিৎ। ওর জন্য ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। দেশ ভাগ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। পাকিস্তান যে অনুন্নত দেশ, তার এটা একটা বড় কারণ। এই বিভাজনের জন্যই আজ পাকিস্তান ভিখারি হয়ে গেছে।”
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল সিলেবাস সংস্কারে নেমেছে। আর তারই অঙ্গ হিসাবে এবার বড় রদবদলের দিকে এগোচ্ছে তারা। ওয়াকিবহাল মহলের মতে, এবার রাষ্ট্রবিজ্ঞানের বিএর সিলেবাস থেকে কবি মহম্মদ ইকবালের প্রসঙ্গটাও বাদ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই কবিই রচনা করেছিলেন সেই গান, সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্তা হমারা। তবে তিনিই নাকি পাকিস্তানের ভাবনার পেছনে ছিলেন। তিনি পাকিস্তানের জাতীয় কবিও ছিলেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top