News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল বিধায়কের হাইকোর্ট-ধাক্কা, বন্দি জীবনের কার্যালয় ভাঙার নির্দেশ আদালতের
Image

তৃণমূল বিধায়কের হাইকোর্ট-ধাক্কা, বন্দি জীবনের কার্যালয় ভাঙার নির্দেশ আদালতের

কলকাতা, ২৯ মে (হি. স.) : বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারির পর বেআইনিভাবে গড়ে ওঠা পার্টি অফিস তথা বিধায়ক কার্যালয় এবার রাজ্য পূর্ত দফতেরর কোপের মুখে। সরকারি জমি দখল করে গজিয়ে ওঠা নির্মাণ ভেঙে ফেলায় পূর্ত দফতরের কোনও বাধা নেই। সোমবার এই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

দীর্ঘ জেরার পর কে জীবনকে গ্রেফতার করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, সরাসরি নিয়োগ দুর্নীতিতে যুক্ত জীবন। গ্রেফতারির পর ফের ধাক্কার মুখে পড়তে হল বড়ঞার তৃণমূল বিধায়ককে। স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আফ্রিকা মোড় সংলগ্ন এলাকায় ২০২১ সালো গজিয়ে উঠেছিল তাঁর দলীয় অফিস। তিনি বিধায়ক হওয়ার পর সরকারি জমি দখল করে তৈরি হয় এই অফিস, স্থানীয়দের এমনটাই অভিযোগ। ভবনটি বিধায়ক কার্যালয় তথা তৃণমূল ভবন নামেই পরিচিত ছিল।

এটি নির্মাণ হওয়ার পরেই স্থানীয় এক বাসিন্দা এই নিয়ে আদালতে মামলা দায়ের করেন। তাঁর দাবি ছিল, সরকারি জমির উপর এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। গত বছর ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ মতোই ভবনটি ভাঙার প্রস্তুতি শুরু হয়। তবে এই ভবনটি ভাঙতে গিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে বাধার মুখে পড়তে হয়।

এই ঘটনার পর সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় স্থানীয়দের একাংশ। সেই মামলাতেই এদিন বিচারপতি চৌধুরীর ডিভিশন বেঞ্চ সেখানকার অন্য কয়েকটি প্লটের বিতর্কিত নির্মাণ ভাঙার ক্ষেত্রে স্থগিতাদেশ দিলে জীবনের পার্টি অফিস ভাঙার বিষয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top