News Flash

  • Home
  • দেশ
  • ‘১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খার বিষয়, এটা বিশ্বকে জানান দেয় ভারতের সংকল্পের কথা’ , নয়া সংসদ ভবনের ভাষণে প্রধানমন্ত্রী
Image

‘১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খার বিষয়, এটা বিশ্বকে জানান দেয় ভারতের সংকল্পের কথা’ , নয়া সংসদ ভবনের ভাষণে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): ‘নয়া সংসদভবন শুধু একটি ভবনই নয়। এটি ১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খার বিষয়। এটা বিশ্বকে জানান দেয় ভারতের সংকল্পের কথা।’ নতুন সংসদ ভবনের প্রথম ভাষণে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মোদী তাঁর ভাষণে বলেন, প্রতিটি দেশের উন্নয়নের জয়যাত্রার মাঝে কিছু মুহূর্ত ঐতিহাসিক হয়ে যায়। আজ ২৮ মে তেমনই একটি দিন, বলে মন্তব্য করেন তিনি।

রবিবারনতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে পুজো পাঠের মধ্য দিয়ে নতুন সংসদের উদ্বোধন হল। এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নয়া সংসদ ভবন থেকে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী । কখনও ‘ভারত মাতা কি জয়’ তো কখনও ‘মোদী.. মোদী’ ধ্বনির মধ্যে দিয়ে নয়া সংসদভবনে প্রবেশ করে ২৮ মে এই নয়া সংসদভবন থেকে প্রথম ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া সংসদভবনে যখন তিনি প্রবেশ করছিলেন তখন হাতে ছিল ঐতিহাসিক সেঙ্গল। সেটিকে হাতে নিয়েই কক্ষে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী। এরপর দিল্লির এই নয়া সংসদভবন থেকে নিজের প্রথম ভাষণে রাখলেন একাধিক বার্তা।

মোদী তাঁর ভাষণে বলেন, প্রতিটি দেশের উন্নয়নের জয়যাত্রার মাঝে কিছু মুহূর্ত ঐতিহাসিক হয়ে যায়। আজ ২৮ মে তেমনই একটি দিন, বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘নয়া সংসদভবন শুধু একটি ভবনই নয়। এটি ১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খার বিষয়। এটা বিশ্বকে জানান দেয় ভারতের সংকল্পের কথা।’ প্রধানমন্ত্রী বলেন, এই নয়া সংসদভবন স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে থাকবে। তিনি তাঁর ভাষণে প্রসঙ্গ তোলেন ব্রিটিশ জমানার। বলেন, ‘ বহু বছরের বিদেশী শাসন আমাদের গর্বকে ছিনিয়ে নিয়েছিল। আজ সেই ঔপনিবেশিক ভাবনা সরিয়ে দিয়েছে ভারত।’ তিনি বলেন,’নতুন সংসদ ভবনটি হবে আত্মনির্ভর ভারত এর ভোরের প্রমাণ। এটি একটি বিকশিত ভারত এর দিকে আমাদের যাত্রার সাক্ষী হবে।’

এদিন মোদী তাঁর ভাষণে ‘সেঙ্গল’ নিয়েও রাখেন বক্তব্য। তিনি বলেন, সেঙ্গল ‘আজ থেকে সংসদভবনে থাকছে। চোলা সাম্রাজ্যে এটিকে কর্তব্যপথ, সেবা পথ, রাষ্ট্রপথ বলে মনে করা হত।’

এদিন সংসদভবনের উদ্বোধনে বৈদিক নিয়ম মেনে সর্বধর্ম প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান এগোয়। দুটি ভাগে ভাগ করে চলে অনুষ্ঠান। মোদী বলেন, পুরাতন ও নুতনের সমন্বয়ের একটি প্রতীক হল নয়া সংসদভবন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top