News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিরোধীদের বয়কট, নতুন সংসদ ভবনের উদ্বোধনে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতির
Image

বিরোধীদের বয়কট, নতুন সংসদ ভবনের উদ্বোধনে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : নতুন সংসদ ভবনের উদ্বোধনে শুভেচ্ছাবার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতিকে দিয়ে নবকলেবরের সংসদ ভবনের উদ্বোধন করানোর দাবিতে বিরোধীরা এই অনুষ্ঠান বয়কট করে। কংগ্রেসের নেতৃত্বে ২০টি বিজেপি বিরোধীদল এদিনের অনুষ্ঠানে গরহাজির ছিল। কিন্তু যাঁকে নিয়ে এত কাণ্ড সেই দ্রৌপদী মুর্মু তাঁর শুভেচ্ছাবার্তায় এদিনটিকে গর্বের উল্লেখ করেন।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উপস্থিত না থাকলেও তাঁদের পাঠানো বার্তা পড়ে শোনান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। রাষ্ট্রপতি বার্তায় জানান, এই নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নয়া সংসদ ভবন আমাদের বিশাল এই ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে থাকা প্রত্যেক দেশবাসীর কাছে আনন্দ ও গর্বের বিষয়। ভারতের সংসদের আমাদের চেতনা স্থান পেয়েছে। সংসদ আমাদের সমৃদ্ধ লোকতান্ত্রিকের প্রকাশ স্তম্ভ। সংসদ ভবনের এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জেরে দেশবাসীর জীবনে সুপরিবর্তন এসেছে। নতুন সংসদ ভবনের উদ্বোধনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সকলকে শুভেচ্ছা জানান। আগামিদিনে এই সংসদ ভবন অনেক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে বলেও তিনি জানান।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top