News Flash

Image

সাঁইথিয়া ও মল্লারপুর থেকে উদ্ধার প্রচুর বোমা

সিউড়ি, ২৮ মে (হি.স.) : বীরভূমের কাঁকড়তলা, দুবরাজপুর, খয়রাশোলের পর এবার সাঁইথিয়া ও মল্লারপুর থেকে প্রচুর বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার জেলার দুপ্রান্ত থেকে প্রায় ১০০টি বোমা উদ্ধার হয়। এর মধ্য়ে ৭০টি বোমা নিষ্ক্রিয় করা গিয়েছে।

সাঁইথিয়ার চাঁদপাড়ায় একটি ঝোপের আড়ালে বোমা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে ঝোপের আড়াল থেকে ৭০টি হাতবোমা উদ্ধার করে। সূত্রের খবর, ঝোপের আড়ালে দু’টি ড্রাম ও একটি ঝোলায় বোমাগুলি রাখা ছিল। কে বা কারা, কী উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করেছিল তা এখনও জানা যায়নি।
মল্লারপুরের জোমুনি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতেও প্রচুর বোমা উদ্ধার হয়। স্থানীয়রা জানায়, মন্টু শেখের বাড়িতে শতাধিক বোমা মজুত করা রয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তবে তারা ১৫টি বোমা উদ্ধার করেছে। বাকিগুলির খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, মন্টু শেখ নামে জনৈক ব্যক্তি বাড়িটি কিনেছিলেন, কিন্তু তিনি মহারাষ্ট্রে থাকেন। তাই বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। ফলে পঞ্চায়েত ভোটের আগে কে বা কারা কী উদ্দেশে বোমা মজুত করেছিল তা এখনও অজানা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top