News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে মেয়ের শ্বশুরবাড়িতে আক্রান্ত মা ও মেয়ে
Image

বিশালগড়ে মেয়ের শ্বশুরবাড়িতে আক্রান্ত মা ও মেয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে মেয়ের শাশুড়ি সহ পরিবারের লোকজনদের দ্বারা আক্রান্ত হলেন মেয়ের মা ও মেয়ে৷ ঘটনা বিশালগড়ের হরিশ নগর চা বাগানে৷ বিশালগড়র থানাধীন হরিশ নগর চা বাগান এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হলেন মা এবং মেয়ে৷ ঘটনা রবিবার সকাল নাগাদ৷ আক্রান্ত মহিলার নাম জ্যোতি তাঁতী এবং আক্রান্ত মেয়ের নাম সোমা তাঁতী৷ ঘটনার বিবরণে জানা যায় জ্যোতি তাঁতী নামে এক মহিলা বিশালগড় হরিশ নগর চা বাগানে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন৷ মেয়ে ও মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাক বিতন্ডার জেরে মেয়ে এবং বেড়াতে যাওয়া মেয়ের মাকে প্রচণ্ড মারধর করে ওই পরিবারের লোকজনরা৷ তাতে মেয়ে ও মেয়ের মা গুরুতরভাবে আহত হন৷ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়৷ এব্যাপারে বিশাল গড় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top