News Flash

Image

নেশা জাতীয় ট্যাবলেট সহ আটক এক যুবক

আগরতলা,২৮ মে (হি.স.): নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে রানীবাজার থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৫০ টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে।সাথে এক যুবককে আটক করা হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে সকাল সাড়ে দশটা নাগাদ থানায় খবর আসে নলগড়িয়া রেলব্রীজের সামনে এক যুবক নেশা জাতীয় ট্যাবলেট বিক্রি করতে আসবে।সেই মোতাবেক রানীরবাজার থানার পুলিশ অভিযান চালিয়েছে।অভিযানে দ্বীপতনু বর্ধন নামে এক যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১৯৫০ টি নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।সাথে ওই যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান,উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে।ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করছে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top