News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেকের কনভয়ে হামলার দায়ে ধৃত বেশ কয়েকজন, কারণ জানতে জেরা পুলিশের
Image

অভিষেকের কনভয়ে হামলার দায়ে ধৃত বেশ কয়েকজন, কারণ জানতে জেরা পুলিশের

ঝাড়গ্রাম, ২৭ মে (হি.স.): ঝাড়গ্রামে লোধাশুলি থেকে শালবনি যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। কী কারণে হামলা, তা জানতে ধৃতদের ঝাড়গ্রাম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মোট কত জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে শুক্রবার ঝাড়গ্রাম শহরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় রোড-শো শেষে তাঁর কনভয় যখন শালবনির দিকে এগোচ্ছে, সেই সময় রাস্তার দু’পাশে কুড়মিরা স্লোগান তোলেন। তফসিলি জাতির স্বীকৃতি আদায়ের দাবিতে সম্প্রতি টানা আন্দোলন করছে ওবিসি শ্রেণিভুক্ত ওই সম্প্রদায়। তাদের আন্দোলনের আঁচে বেশ কয়েক বার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলা অচল হয়েছে। বন্ধ হয়েছে ট্রেন চলাচল। শুক্রবার সন্ধ্যায় কুড়মি সম্প্রদায়ের ওই বিক্ষোভ পরে অশান্তির আকার নেয়। অভিযোগ, কনভয়ের দিকে ইট-পাটকেল ছোড়া হয়। সেই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top