News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোলানন্দ পল্লীতে দুসৃকতিদের হামলায় তছনছ বাড়ি গাড়ি, গুরুতর জখম দুই
Image

ভোলানন্দ পল্লীতে দুসৃকতিদের হামলায় তছনছ বাড়ি গাড়ি, গুরুতর জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ভোলানন্দ পল্লীতে গতকাল রাতে দুর্বৃত্তরা একটি বাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর এবং পরিবারের দুজনকে পিটিয়ে জখম করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে কিছু অত্যুৎসাহী লোকজন হামলা হুজ্জতির ঘটনা অব্যাহত রেখেছে৷ গতকাল রাতেও রাজধানী আগরতলা শহর এলাকার ভোলা নন্দীপল্লীতে কতিপয় দুষৃকতিকারী একটি বাড়িতে ঢুকে পরিবারের লোকজনদের বেধড়ক মারধর করে৷ তাতে শাহজাহান মিয়া ও রোপণ মিয়া নামে দুজন আহত হন৷ পরিবারের মহিলাদেরকেও তারা মারধরের চেষ্টা করে৷ দুষৃকতিকারীরা একটি গাড়ির গ্লাস ভেঙ্গে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ভোলানন্দ পল্লী এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পরিবারের এক যুবতী জানায় দুষৃকতীরা বাইক সুকটি নিয়ে তাদের বাড়িতে এসে হামলা চালিয়েছে৷ পরিবারের লোকজনদেরকে তারা প্রাণনাশের  হুমকি দিয়েছে৷ আক্রান্ত পরিবারের লোকজনরাও শাসক দল বিজেপির সমর্থক বলে দাবি করা হয়েছে৷ কেন দুর্বৃত্তরা এ ঘটনা সংঘটিত করেছে সে বিষয়ে অবশ্য পরিবারের লোকজনরা কিছুই জানাতে পারেননি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top