News Flash

  • Home
  • খেলা
  • সুভাষ, অনুজের বোলিংয়ে লিড বিসিসি-র
Image

সুভাষ, অনুজের বোলিংয়ে লিড বিসিসি-র

লীগের মতোই পিছিয়ে ব্লাডমাউথ

বিসিসি-‌৩০০/‌৬ (‌ডি:‌) ও ৯৪/‌৩

ব্লাডমাউথ -‌১৬০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।।

সুভাষ চক্রবর্তী এবং অনুজ পালের বিষাক্ত স্পিনের ভেলকি। তাতে ভেঙ্গে পড়লো সদ্য প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ক্লাব। প্রথম ইনিংসে লিড নিয়ে মোক্ষম ৩ পয়েন্ট পেলো দীপক ভাটনাগরের বি সি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশনের সুপার ফোরের আসরে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে বি সি সি-‌র ৩০০ রানের জবাবে ব্লাডমাউথ গুটিয়ে যায় ১৬০ রানে। ১৪০ রানে এগিয়ে থেকে ম্যাচের শেষ বল পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৯৪ রান করে বি সি সি। বি সি সি-‌র সুভাষ চক্রবর্তী (‌৫/‌২৫) এবং অনুজ পাল (‌৪/‌৩৬) সফল বোলার। প্রথম দিনের ৫ উইকেটে ২৫১ রান নিয়ে খেলতে নেমে বৃহস্পতিবার আরও ১ উইকেট হারিয়ে ৪৯ রান যোগ করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে বি সি সি। দলের পক্ষে‌ জনক রিয়াং ১১৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৫৬ রানে এবং অনুজ পাল ৮৩ বল খেলে ৭ টি  বাউন্ডারির সাহায্যে ৫০ রানে অপরাজিত থেকে যান।  জবাবে খেলতে নেমে সুভাষ এবং অনুজের ভেলকির সামনে তেমনভাবে মাথায় তুলে দাড়াতে পারেননি ব্লাডমাউথের ব্যাটসম্যান-‌রা। ব্যাতিক্রম রাহুল হুসেন এবং রীতেশ রাই। দুজনই ব্লাডমাউথের হয়ে লড়াই করেন। রীতেশ ১৭৫ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ৬৯, রাহুল ১৬৯ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৬৭ এবং জয়ন্ত ভট্টাচার্য ৬২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ১৪০ রানে এগিয়ে থেকে শেষ দিনের শেষ বল পর্যন্ত ১৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান করে বি সি সি। দলের পক্ষে সাগর শর্মা ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ এবং দীপঙ্কর ভাটনাগর ৩৪ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩১ (‌অপ:‌) রান করেন। ব্লাডমাউথের পক্ষে রীতেশ রাই ২ উইকেট পেয়েছেন।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top