News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার , সবকটিই ধ্বংস করেছে কিয়েভ
Image

ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার , সবকটিই ধ্বংস করেছে কিয়েভ

কিয়েভ, ২৫ মে (হি. স.) ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক প্রধানরা বলেছেন, এক মাসব্যাপী রাজধানীতে রাশিয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে। কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিন ঘণ্টার হামলার সবকটি ড্রোনই ধ্বংস করেছে।

রুশ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আকাশ পথ থেকে আবারও কিয়েভে আক্রমণ করা হয়েছে। ’ তিনি বলেন, ‘এটি একটি ব্যাপক হামলা ছিল। কৌশল ব্যবহার করে শত্রুরা ড্রোন দিয়ে আক্রমণ করছে। ’
তিনি যোগ করেছেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা কিয়েভের দিকে অগ্রসর হওয়া সবকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।প্রাথমিক তথ্যের উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলায় ইরানের তৈরি করা শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এদিকে কিয়েভ ছাড়াও খারকিভ এবং চেরনিভতসি শহরেও বিমান সতর্কতা জারি করা হয়েছে।-

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top